বি এম হায়দারের কবিতা “নতুন বছরের প্রার্থনা”

নতুন বছরের প্রার্থনা

বি এম হায়দার

নতুন বছরের, নতুন প্রভাতের
সুর্য যখন পুব আকাশে উদিত হবে,
বিগত বছরের, সব দুঃখ কষ্ট
গ্লানি, করোনার আতংকতা দুর হয়ে।

CSB Ad

নতুনভাবে জীবনের জয়গানে, পৃথিবী
আবার মুখরিত হয়ে উঠবে।

ভুলে যাবো এক মহাদুর্যোগময়
মুহুর্ত সবাই পার করছি,
অনেক কষ্ট, অসহনীয়তার
মাঝ হতে আবার জেগে উঠছি।

কাছের দুরের বহু মানুষ
হারানোর স্মৃতি,
অহরহ অন্তরে রক্ত ঝরাবে।
হৃদয়ের কান্না, বিগলিত
অশ্রুধারা, শীতল বরফ হয়ে,
বিবর্ন চিত্তে, তাদের শ্রদ্ধা জানাবে।

তাদের আত্মত্যাগ,কর্ম প্রেরনা,
করবে মোদের অনুপ্রানিত,
নতুন করে জীবন গড়ার
দেবে উদ্দীপনা।

নতুন বছরের আগমনে
এই হোক সবার
আশা, প্রত্যাশা, প্রার্থনা
আর সান্তনা ।

Share This:
You might also like