বিয়ের ১২ দিন পর ইউনিয়ন পরিষদ ভবন থেকে বরের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: ১২ দিন আগে বিয়ে করেছিলেন মোফাজ্জল হোসেন। রোববার ভোরে রাজশাহীর পবার দামকুড়া থানার হরিপুর ইউপি ভবনের একটি ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, ওই যুবক আত্মহত্যা করেছেন। জানালার সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

নিহত মোফাজ্জল হোসেন হরিপুর ইউপির নলপুকুর গ্রামে ১২ দিন আগে বিয়ে করেন। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। মোফাজ্জল রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউপির যুগলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

CSB Ad

শনিবার মদ্যপ অবস্থায় স্থানীয় লোকজন তাকে চেয়ারম্যানের কাছে রেখে যান। রোববার দুপক্ষের লোকজনদের নিয়ে তাদের দাম্পত্য কলহের বিষয়ে মীমাংসায় বসার কথা ছিল। এ জন্য রাতে মোফাজ্জল হোসেনকে ইউপি ভবনের একটি কক্ষেই রাখা হয়।

চেয়ারম্যান আরো জানান, রোববার ভোরে ভবনের এক নিরাপত্তাকর্মী জানালা দিয়ে মোফাজ্জলের ঝুলন্ত মরদেহ দেখে তাকে খবর দেন। পরে তিনি বিষয়টি থানায় অবহিত করে ঘটনাস্থলে যান।

রাজশাহীর দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জানালায় লেপের একটি ছেঁড়া অংশ গলায় পেঁচানো অবস্থায় মোফাজ্জলের মরদেহ ঝুলেছিল। তারা ঘটনাস্থলে পৌঁছলেও মরদেহ নামাননি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ নামাবেন।

ঘটনাটি তারা তদন্ত করে দেখছেন; এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না। তবে মোফাজ্জলের পরিবার যেভাবে চান সেভাবেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This:
You might also like