বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে বড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী
অনলাইন ডেস্ক:
ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানো এখন ইতিহাসের পাতায় চলে গিয়েছে। এ বার ভারতের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়। সেই লক্ষ্য নিয়ে আগামী ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নামবে বিরাট কোহালির দল। যদিও এ দিন সিরিজ জিতে কোচ রবি শাস্ত্রী দাবি করলেন তাঁদের মাথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বিন্দুমাত্র ভাবনাচিন্তা ছিল না।
শাস্ত্রী বলেন, “আমি অন্তত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিয়ে একদম ভাবনাচিন্তা করিনি। একটা সময় আমরা শীর্ষে থাকলেও অদ্ভুত ভাবে নিচে নেমে যাই। কিন্তু এখন ৫২০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছি। তাই আমরা ফাইনাল খেলার যোগ্য দাবিদার।”

প্রথম টেস্টে ২২৭ রানে হেরে যাওয়ার পরেও দল ঘুরে দাঁড়িয়েছে। তবে এমন ঘটনা নতুন নয়। বিরাট কোহালির দলের সঙ্গে এমন ঘটনাই ঘটে। তাই শাস্ত্রীও দলের প্রত্যাবর্তনে অবাক নন।
প্রথম টেস্টে ২২৭ রানে হেরে যাওয়ার পরেও দল ঘুরে দাঁড়িয়েছে। তবে এমন ঘটনা নতুন নয়। বিরাট কোহালির দলের সঙ্গে এমন ঘটনাই ঘটে। তাই শাস্ত্রীও দলের প্রত্যাবর্তনে অবাক নন।








