বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক বাবর আজম, তালিকায় নেই ভারতের কেউ

অনলাইন ডেস্ক:

দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

ফাইনাল শেষের একদিন পর আসরের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। এই দল বাছাইয়ে যুক্ত ছিলেন ইয়ান বিশপ, নাতালিয়ে জার্মানোস, শেন ওয়াটসন, লরেন্স বুথ ও শহীদ হাশমি।

এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশ, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারের। সবচেয়ে বেশি তিন খেলোয়াড় আছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। রানার-আপ দল নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন কেবল পেসার ট্রেন্ট বোল্ট।

উইকেটরক্ষক হিসেবে আছেন ইংল্যান্ডের জস বাটলার। নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। আরেক পাকিস্তানি শাহীন শাহ আফ্রিদিকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

বিশ্বকাপের সেরা একাদশ: ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, এইডেন মার্করাম, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, ট্রেন্ট বোল্ট, এনরিখ নরকিয়া।

দ্বাদশ খেলোয়াড়: শাহীন শাহ আফ্রিদি।

Share This:
You might also like