বিদেশগামীদের করোনাভাইরাসের সনদ জালিয়াতি, যুবক আটক

Bangla Times News Desk:

নোয়াখালীতে বিদেশগামীদের করোনার সনদ নিয়ে জালিয়াতির অভিযোগে মো. কামরুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কামরুল বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মৃত মো.আবুল হোসেনের ছেলে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, করোনা পরীক্ষার সনদে পজিটিভকে নেগেটিভ দেখানো এবং দ্রুত নমুনা নিয়ে ফলাফল পাইয়ে দেওয়ার কথা বলে কামরুল দীর্ঘদিন ধরে বিদেশগামীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন।

Share This:
You might also like