বিকাশের ২০% শেয়ার অধিগ্রহণ করবে জাপানের সফটব্যাংক

অনলাইন ডেস্ক:

ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি বিকাশ লিমিটেডের ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সফটব্যাংক। অধিগ্রহণপরবর্তী সময়ে বিকাশে ব্র্যাক ব্যাংকের শেয়ারধারণে কোনো পরিবর্তন আসছে না। গতকাল রাতে অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় সংক্রান্ত চুক্তি অনুমোদন করা হয়।

তথ্য অনুযায়ীবিকাশের বিদ্যমান শেয়ারহোল্ডার ব্র্যাক ব্যাংকমানি ইন মোশন এলএলসিইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনআলিপে সিঙ্গাপুর কমার্স প্রাইভেট লিমিটেডবিকাশ এমপ্লয়ি শেয়ার অপশন প্ল্যান ট্রাস্ট এবং প্রস্তাবিত বিনিয়োগকারী এসভিএফ বিইএএম (ডিইএলএলসি বা সফটব্যাংকের মধ্যে শেয়ার ক্রয়  সাবস্ক্রিপশন চুক্তি অনুমোদন করেছে ব্র্যাংক ব্যাংকের পর্ষদ। চুক্তি অনুসারে সফটব্যাংক বিকাশে প্রাইমারি  সেকেন্ডারি দুই ধরনের বিনিয়োগ করবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিকতা  প্রযোজ্য আইনকানুন পরিপালন সাপেক্ষে চুক্তিটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

২০১০ সালের  মার্চ কোম্পানি অ্যাক্ট১৯৯৪ অধীনে ইনকরপোরেটেড হয় বিকাশ। ব্র্যাক ব্যাংকের ২০২০ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ীবিকাশের ৫১ শতাংশ ইকুইটি শেয়ার রয়েছে ব্যাংকটির হাতে। ২৯ শতাংশ শেয়ার রয়েছে মানি ইন মোশন এলএলসির হাতে। এছাড়া  দশমিক  শতাংশ ইকুইটি শেয়ার আইএফসি  বাকি ১০ দশমিক  শতাংশ রয়েছে আলিপে সিঙ্গাপুরের হাতে।

ব্র্যাক ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে বিকাশের মোট আয় হয়েছে  হাজার ৬২৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল  হাজার ৪১৬ কোটি টাকা। আলোচ্য সময়ে পরিচালন লোকসান হয়েছে ১১৪ কোটি ৮৭ লাখ টাকা। আগের হিসাব বছরে পরিচালন লোকসান ছিল ১৪৫ কোটি ৮৪ লাখ টাকা। আলোচ্য সময়ে করপরবর্তী নিট লোকসান হয়েছে ৬৭ কোটি ৪৩ লাখ টাকা। আগের হিসাব বছরে নিট লোকসান ছিল ৬২ কোটি টাকা।

অন্যদিকে ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির মোট অনুমোদিত মূলধন  হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন  হাজার ৩৯২ কোটি ১৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে  হাজার ৭৯ কোটি ২৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৯ কোটি ২১ লাখ ৭২ হাজার ৩৯৯টি। এর মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তাপরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৮৪ শতাংশবিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৬১ শতাংশ  সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি  দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল ব্র্যাক ব্যাংক শেয়ারের সর্বশেষ  সমাপনী দর ছিল ৪৪ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন  সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৭ টাকা ১০ পয়সা  ৫৩ টাকা ১০ পয়সা।

Share This:
You might also like