বাড়ি থেকে পালাল ছেলে, খুঁজে দিল ফেসবুক! জেনে নিন কীভাবে

অনলাইন ডেস্ক:

সামাজিক মাধ্যমের সহায়তায় ঘরে ফিরল ছেলে। ২৮ ঘণ্টারও বেশি সময় ধরে খোঁজ মিলছিল না  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজারহাটের (Rajarhat) ওই ছাত্রের (Boy)। পুলিশ এবং পরিবারের লোকজন তাকে খুঁজে বের করলেন সামাজিক মাধ্যমের সাহায্য নিয়ে।

বাড়ি থেকে চলে যাওয়ার পর ১৮ বছরের ওই তরুণ নিজের মোবাইল বন্ধ করে দেয়। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে চিন্তায় পরেন বাড়ির সদস্যরা। এরপর তাঁর পরিবারের লোকজন তাঁর খোঁজে ফেসবুকে স্টেটাস দেয়। ছবি ও বিবরণও দেওয়া হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে। দেওয়া হয় মোবাইল নম্বরও।

সেই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। একজন ব্যক্তি ওই তরুণকে কৃষ্ণনগর স্টেশনের কাছে দেখতে পান। চিনতে পেরেই পরিবারের তরফে দেওয়া নম্বরে ফোন করেন তিনি। নারায়ণপুর থানার পুলিশ এবং তরুণের পরিবার কাল, বুধবার তাকে বাড়ি ফিরিয়ে এনেছে।

পুলিশ জানিয়েছে বাড়িতে মনোমালিন্যের জন্যই ওই তরুণ বাড়ি ছাড়ে। পরিবারের লোকজন বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

Share This:
You might also like