বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আজ শুক্রবার বেলা তিনটার দিকে নিজ বাড়ির সামনে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মো. মফিজ (৪৫) উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকার বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, আজ বেলা তিনটার দিকে মফিজ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তাঁকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেল দুটি ফেলে পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল ঘুরে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলেই মফিজের মৃত্যু হয়। নিহত মফিজের বিরুদ্ধে ডাকাতি, মারামারি ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই সন্ত্রাসীগোষ্ঠীর আধিপত্য বিস্তারের বিরোধে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

Share This:
You might also like