বাফুফে সাধারণ সম্পাদককে দুই বছর নিষিদ্ধ করেছে ফিফা

অনলাইন ডেস্ক:

 

গত কয়েকদিন ধরে আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের জন্য নেমে এলো নিষেধাজ্ঞা।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুই বছরের জন্য তাকে সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফিফা।

এর আগে আর্থিক অনিয়মে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সশরীরে ফিফার সদরদপ্তর জুরিখে যান আবু নাঈম সোহাগ। তবে নিজেকে রক্ষা করতে পারেননি তিনি।

ফিফার স্বাধীন নৈতিক কমিটির মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা দিলো তাকে।  

তার বিরুদ্ধে মূল অভিযোগ ফিফার দেওয়া অর্থ বাফুফের খরচ দেখাতে তিনি ভুল ডকুমেন্ট দেখিয়েছেন।

।

Share This:
You might also like