বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের অভিনন্দন
বাংলা টাইমস ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সফল অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সাথে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ চায়না দূতাবাসের ফেসবুক পোস্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় জানানো হয়, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।



