বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ৫৫ টি ইন্ডিয়ান ফুল ফ্রি স্কলারশিপ @ Aspiring Life
মোহাম্মদ জহিরঃ
ভারতে উচ্চশিক্ষা গ্রহনের জন্য প্রতি বছর ৫৫ জন বাংলাদেশী শিক্ষার্থীর জন্য ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ রয়েছে জানিয়ে Aspiring Life Consultants (PVT) Limited-এর কান্ট্রি ম্যানেজার জনাব এনামুল হক এক ভিডিও বার্তায় বলেন, ২০১৩ সালে কন্সালটেন্সি সেক্টরে Aspiring Life এর যাত্রা শুরু। আমরা বেসিক্যালি ইন্ডিয়া এবং নেপালের ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশের সরকারী এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ভর্তিতে সহযোগিতা এবং পরবতী ৫ বছর বাংলাদেশে থাকাকালীন সময়ে তাদের যাবতীয় যা কিছু লাগে অর্থাৎ এডুকেশন পারপাছে যেকোন প্রয়োজনে তাদের সাপোর্ট দিয়ে থাকি। আর এসব কারনে প্রতি বছর আমাকে ইন্ডিয়া যেতে হয়। ইন্ডিয়ায় গিয়ে দেখি সেখানে বাংলাদেশী শিক্ষার্থীদেরও কম খরচে টপ কলেজ/ভার্সিটতে উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগানোর জন্য আমি ইন্ডিয়ার বেশ কিছু ভার্সিটর সাথে যোগাযোগ করতে শুরু করলাম। তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম যে সেখানে আমাদের দেশের শিক্ষার্থীরা সেখানে কম খরচে অথবা ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশুনা করতে সক্ষম। সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে ৫৫ টি ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা করি। তারপর গত ৪ বছর ধরে আমরা যেসব বাংলাদেশী শিক্ষার্থী এইচএসসি পাশ করে ইন্ডিয়ায় পড়াশুনা করতে চায় তাদের সেখানে ফুল ফ্রি স্কলারশিপসহ উচ্চশিক্ষা গ্রহনের যাবতীয় সাপোট দিয়ে আসছি।
তিনি আরো বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট বিদেশে উচ্চশিক্ষার্থে যায়, তারা বিদেশে পড়াশুনা করতে গিয়ে যেসব সমস্যায় পড়েন সেইসব সমস্যার সমাধান করাই আমাদের কাজ। তারা যাতে প্রোপার এডুকেশন এচিভ করতে পারেন এবং কাংখিত লক্ষে পৌছুতে পারেন সেই কারনেই আমাদের প্রতিষ্ঠানের এক্টিভিটিজ শুরু এবং কন্টিনিউ করছে। যেহেতু আমাদের Aspiring Life Consultants এর ইন্ডিয়ায় আরো ৬টি এবং নেপালে একটি অফিস রয়েছে সেহেতু বাংলাদেশের যেসব শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্ডিয়ায় পড়াশুনা করতে যায় তাদেরকে আমাদের ইন্ডিয়ান অফিসগুলো পড়াশুনাকালীন সময়ে তাদের পাশে থাকে এবং সব ধরনের সাপোর্ট দিয়ে থাকে।
জনাব এনামুল হক আরো বলেন, বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী ইন্ডিয়ার ভালোমানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনা করতে ইচ্ছুক তারা আমাদের কোম্পানি Aspiring Life (PVT) Limited সম্পর্কে একটু খোঁজ খবর নেন। খোঁজ নিয়ে যদি দেখেন যে আমরা আপনাদের পাশে আছি, আমরা ভালো কাজ করার চেষ্টা করছি এবং টপ ইউনিভারসিটিগুলোর সাথে কাজ করছি সেক্ষেত্রে আপনারা আমাদের ঢাকা অফিসে আসুন। আমরা কথা নয় কাজে বিশ্বাসী। আমাদের ঢাকা অফিস শ্যামলীতে। আমাদের হটলাইন : +




