বলিউডে মাদক! দীপিকা মোটেও বিচলিত নন

অনলাইন ডেস্ক:

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য মূলত এখন মাদক মাফিয়া ধরার অভিযানে রূপ নিয়েছে। আর এরই জের ধরে একাধিক বলিউড তারকাকে একে একে তলব করা হচ্ছে।

আগেই ধারণা করা হচ্ছিল সুশান্ত সিং রাজপুতের তদন্তে মাদক কাণ্ডে ডাকা হতে পারে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। এবার সেটিই সত্যি হতে যাচ্ছে।

তবে শুধু তিনিই নন, ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে (এনসিবি) ডেকে পাঠানো হয়েছে শ্রদ্ধা কাপুর ও সারা আলী খানকেও।

যার ফলে সুশান্ত মৃত্যু মামলায় মাদক সম্পৃক্ততায় পুরো বলিউডে এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় প্রশাসনের মুখোমুখি হতে হবে আরো অনেক তারকাকে।

অন্যদিকে মাদকের তালিকায় দীপিকার নাম এসে যাওয়ায় গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। কারণ মুখরোচক আলোচনাও জমে উঠেছে তাকে ঘিরেই। যদিও এখন পর্যন্ত দীপিকা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মন্তব্য করেননি দীপিকা। তবে দীপিকার স্বামী গণমাধ্যমকে এটাকে টুইস্ট নিউজ বলেছেন। একইসঙ্গে বলেছেন এসব ঘটনার আড়ালে যেন সুশান্তর প্রকৃত ঘটনা ঢেকে না যায়। আর এসব ঘটনায় দীপিকা মোটেও বিচলিত নন।’

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মাদকযোগে এনসিবি এর আগে জিজ্ঞাসাবাদের পর তার বান্ধবী রিয়া চক্রবর্তী ও রিয়ার ভাই শৌভিককে গ্রেফতার করে। এরপর থেকে তারা জেল হাজতেই আছেন। জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভারতীয় প্রশাসন একের পর এক ধরছে সব মাদক ব্যবসায়ীকে। এ পর্যায়ে ঘটনা কোনদিকে মোড় নেয় সেটিই এখন দেখার বিষয়।

Share This:
You might also like