প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর অবস্থায় জড়াতেন স্ত্রী, পুলিশ সেজে আসতেন স্বামী!
অনলাইন ডেস্ক:
স্বামী-স্ত্রী দুজন মিলে তৈরি করেছিলেন প্রতারণার সাম্রাজ্য। ভুয়া ফেসবুক আইডি খুলে মধ্যবয়সী মানুষকে প্রেমের ফাঁদে ফাঁসাতেন স্ত্রী নাসিমা বেগম।
কিন্তু শেষ রক্ষা হলো না।
পুলিশ জানিয়েছে, ২০১৮ সাল থেকে তারা এমন প্রতারণায় জড়িত।
ব্ল্যাকমেইল করার কৌশল বর্ণনা করে টুটুল পুলিশকে জানান, কোনো ব্যক্তিকে নিয়ে আসার পর আমরা তাকে বলতাম, এটা কি আপনি ভালো কাজ করেছেন নাকি খারাপ? আপনার বাসা কোথায়। তখন তিনি বলতেন, খারাপ কাজ হয়েছে। অন্যায় হয়েছে। তিনি স্বীকার করে আমাদের কাছে মাফ চাইতেন। আমরা বলতাম, আপনি যে এই খারাপ কাজ করতে আসছেন, আপনার বাসায় এটা আমরা বলে দেব। এরপর তিনি বলতেন, আমার মানইজ্জত নষ্ট না করতে কিছু টাকা দিত এবং আমরা এটা নিতাম।
সম্প্রতি এভাবেই ব্ল্যাকমেইলের শিকার হন নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তা। তাকে দিতে হয় ৫ লাখ টাকার বেশি। ভুক্তভোগী সংবাদমাধ্যমকে বলেন, তারা আমাকে বলে ১০ লাখ টাকা দিতে পারলে আমাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। তা না করলে মিডিয়া আসবে, এলাকার লোকজন আসবে, বিশ্রি একটা অবস্থা হবে।
পুলিশ জানায়, এ চক্রের মূল টার্গেট মধ্যবয়সী পুরুষরা। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত তারা ফাঁসিয়েছেন বহু মানুষকে।
গুলশান গোয়েন্দা (ডিবি) বিভাগের ডিসি মশিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আসামিরা এই কুকর্মের জন্য স্ত্রী-বোনদের ব্যবহার করেন। অন্যদিকে ভুক্তভোগীরাও পরিবার পরিজন রেখে একটা বাড়তি প্লেজারের জন্য অন্যদের খুঁজে বেড়ান। আমরা অনুরোধ জানাব, ফেসবুকে, মেসেঞ্জারে দুই দিনের প্রেমে পড়ে দুই দিনের পরিচয়ে প্লেজারের অনুসন্ধানে যেতে গেলে একটা পর্যায়ে আপনাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হতে হবে। মানুষের নৈতিক অবক্ষয়ের কারণেই এই চক্রগুলো প্রতারণার সুযোগ পাচ্ছে।




