পিএসজির জন্য সব শিরোপা জিততে চান মেসি
Bangla Times Desk: বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে, ফরাসি জায়ান্ট পিএসজির হয়েই লায়োনেল মেসি ঘোষণা দিলেন, দলটির হয়ে সব কিছু জিততে নিজেকে উজাড় করে দেওয়ার। জানালেন, পিএসজির মতো উচ্চাভিলাষী দলের জন্য সব লড়াইয়ে জন্য তিনি প্রস্তুত।
বুধবার, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পিএসজির ঘর- প্রিন্সেস পার্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। মেসি বলেন, তিনি পিএসজির হয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চান।
লায়োনেল মেসি, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে পিএসজির সভাপতি কাতারের ধনকুবের নাসের আল খেলাইফি প্রিন্সেস পার্কে পৌঁছান।
এ সময় হাজার হাজার পিএসজি সমর্থক মেসি মেসি শ্লোগানে আকাশ বাতাস ভারি করে তোলেন। এমন উষ্ণ সংবর্ধনার জবাবে কিছুটা সময়ের জন্য সমর্থকদের দেখা দেন মেসি।




