পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা, সেমিতে নিউজিল্যান্ড
ম্যাচে যে দলই জিতুক, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলাও।
শেষ চারে যেতে পাকিস্তানকে অন্তত ৬৫ রানে জিততে হতো। সেটা করতে শ্রীলঙ্কাকে আটকে রাখতে হতো ১৪৭ রানের মধ্যে। ১৬তম ওভারের পঞ্চম বলে শানাকার সিঙ্গেলে শ্রীলঙ্কা ১৪৮ রানে পৌঁছাতেই পাকিস্তানের সেমির আশা শেষ হয়ে যায়।


