নেইমারকে রুখতে ম্যাচের পুরোটা সময় ফাউলে ব্যস্ত থেকেছে আর্জেন্টাইন খেলোয়াড়রা

বাংলাটাইমস অনলাইন : কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেছেন আনহেল ডি মারিয়া।

২৮ বছর ধরে এমন দিনের অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। ১৬ বছর ধরে এমন দিনের অপেক্ষায় ছিলেন লিওনেল মেসি।

মেসির ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপাটি ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনারও প্রথম শিরোপা!

পুরোটা সময় দুর্দান্ত খেলেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। অন্যদিকে গোল করার পর রক্ষণ জমাট করে ব্রাজিলের আক্রমণ প্রতিহত করে গেছে আর্জেন্টিনা।

গোটা ম্যাচে মাত্র ৪০ শতাংশ সময়ে আর্জেন্টিনার পায়ে বল ছিল। বাকিটা সময়ে রাজত্ব করে ব্রাজিল। আক্রমণের সংখ্যাতেও তারাই এগিয়ে ছিল।

আর্জেন্টিনার ১৯টি ফাউলের বিপরীতে ব্রাজিল করে ২২টি। তাই আর্জেন্টিনা ট্রফি জিতলেও তাদের খেলা দর্শকদের মন জিততে পারেনি।

ব্রাজিলের সুপারস্টার নেইমারের ওপর তারা বারবার আঘাত করেছে। ম্যাচের পুরো সময়টা নেইমারকে আটকে রাখাই ছিল আর্জেন্টিনা দলের মূল লক্ষ্য। যাতে তারা সফল হয়েছে।

দুর্দান্ত নেইমারকে রুখতে বেশিরভাগ সময় ফাউলে ব্যস্ত থেকেছে আর্জেন্টাইন খেলোয়াড়রা। মেসির দলের ট্যাকেলে নেইমারের হাফপ্যান্টও  ছিঁড়ে গিয়েছিল!

তবু থামেননি নেইমার। একের পর এক আক্রমণ করে গেছেন আজেন্টিনার রক্ষণে। তবে আর্জেন্টিনার রক্ষণ এদিন দুর্দান্ত খেলার পাশাপাশি নেইমারকে গুরুতর ফাউল করেও আটকে দিয়েছে।

সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনারই এমিলিয়ানো মার্তিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনার নায়ক আজও ব্রাজিলের বিপক্ষে দু-তিনটি দারুণ সেভ করেছেন।

সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনারই এমিলিয়ানো মার্তিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনার নায়ক আজও ব্রাজিলের বিপক্ষে দু-তিনটি দারুণ সেভ করেছেন।

টুর্নামেন্ট জেতায় আর্জেন্টিনা পাচ্ছে ৬৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ৫৫ কোটি টাকা।

রানার্সআপ ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি।

Share This:
You might also like