নির্বাচনে যাবে কি না চিন্তা-ভাবনা করছে এনসিপি : আসিফ মাহমুদ
বাংলা টাইমস ডেস্ক:
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেব কি না, এখন সেটি বিবেচনা করার সময় এসেছে।
আজ রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসির সামনে মব সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, একটি সংগঠন পরিকল্পিতভাবে ইসির সামনে মব সৃষ্টি করেছে। তাদের লক্ষ্য ছিল ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন বাতিল না করতে ইসির ওপর চাপ সৃষ্টি করা।



