নিউজিল্যান্ড’ই যেন বড় মঞ্চে ভারতের জন্য সব সময়ের বাধা!

অনলাইন ডেস্ক:

ভারতের যম যেন বারে বারে কিউইরাই হয়। ভারতের পথের বাধা তারা হয়ে দাঁড়াবেই বার বার। একবার নয়, দুবার নয়, বরাবর চারবার থামিয়ে দিলো ভারতের বড় মঞ্চের যাত্রা।

২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত হয় আইসিসি নকআউট ট্রফি। জিমখানা ক্লাব গ্রাউন্ডে ভারত নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে ২ বল হাতে রেখে ভারতকে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড। সেখান থেকেই বোধহয় শুরু।

CSB Ad

২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। নিউজিল্যান্ড-ভারত দুই দল খেলবে প্রথম সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচ বৃষ্টির কারণে চলে দুদিন। নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়ে ভারতকে ২৩৯ রানের লক্ষ্য ছুড়ে দেয়।

অন্যদিকে ভারত মাঠে নেমেই ১ রানে ১ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। অবশেষে ৩ বল বাকি থাকতে ২২১ রানে গুটিয়ে যায় ভারত। সে আসরেও কিউইরা ভারতকে আসর থেকে বিদায় করে।

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টেস্ট ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা দল ভারতের মুখোমুখি আবার কিউইরাই। বৃষ্টিসহ নানা জটিলতায় পাঁচদিনের ম্যাচ গড়ায় ছয়দিনে। কিন্তু কিউইরা যেনো আবারও ভারতের সামনে নিজেদের প্রাচীর বানিয়ে দাঁড় করিয়ে দিলো।

টস জিতে আগে বোলিং নেয় নিউজিল্যান্ড। ভারতকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিং এ নামে তারা। ভারত আবার ২৪৯ রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে দেয়।

প্রথম ইনিংসে ভারত দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দ্বিতীয় ইনিংসে যেনো ব্যাটিং-বোলিংয়ে নাস্তানাবুধ হয়ে গেলো। দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাটিংয়ে নেমে ১৭০ রানে অলআউট হয়ে যায়।

কিউইদের সামনে দাঁড়ায় ১৩৯ রানের লক্ষ্য। ২ উইকেট হারিয়ে খুব সহজেই তারা এই লক্ষ্য পার হয়ে যায়। ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে নেয় কিউইরা।

এবার ওমান আরব আমিরাতে আয়োজিত সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সুপার টুয়েলভের গ্রুপ-২ এ ছিল ভারত এবং নিউজিল্যান্ড। দুই দলই পাকিস্তানের কাছে হেরে মুখোমুখি হয় নিজেদের দ্বিতীয় ম্যাচে।

নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ে। কিউইদের বোলিং দাপটে ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান সংগ্রহ করতে সমর্থ হয়। অন্যদিকে নিউজিল্যান্ড ১৪ ওভার ২ বলে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সে সঙ্গে ভারতকে টানা দুই ম্যাচ হারের স্বাদ উপহার দেয়।

টানা দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে নিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা করে নেয় ভারত; কিন্তু এখানেও যেন পরোক্ষভাবে কিউইরা তাদের বাধা হয়ে দাঁড়ালো।

আজ (রোববার) ছিল আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। যদি কিউইরা এই ম্যাচে হেরে যেতো তাহলে ভারতের সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হতো; কিন্তু ভাগ্য সহায় হয়নি ভারতের। হেসে-খেলে আফগানদের উড়িয়ে দিয়ে সেমির টিকিট কেটে নেয় নিউজিল্যান্ড।

Share This:
You might also like