নায়িকা পরীমনিকে ‘ধর্ষণ ও হত্যা’র চেষ্টা, চাইলেন বিচার

Bangla Times News Desk:

ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছে বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে নিজেই এ কথা জানিয়েছেন পরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে একটি আবেদনও করেছেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীর কাছে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চেয়েছেন তিনি।

ফেসবুকে পরীমনির পোস্টটি আমাদের সময় অনলাইন পাঠকদের জন্য তুলে ধরা হলো-

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র।
আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।
আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।
আমি এর বিচার চাই।

এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু, আমি কাউকে পাই না মা।

যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!
আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কি বলবে এই গেলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মত (যাদের অনেক নাম এক্ষুণি মনে পড়ে গেল) তাদের মত আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।

আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন!
আমি তাদের মত চুপ কি করে থাকতে পারি মা?
আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!
আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন,
মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে , ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্যে দরকার।

আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্যে আপনাকে দরকার মা।
মা আমি বাচঁতে চাই।
আমাকে বাঁচিয়ে নাও মা।

এ ব্যাপারে বিস্তারিত জানতে পরীমনির মুঠোফোনে কল করা তিনি আমাদের সময়’র কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।

Share This:
You might also like