জীবনে এসেছে একাধিক পুরুষ, নিখিলের আগেও করেছেন ‘লিভ ইন’! বিতর্কিত জীবন নুসরাতের

Bangla Times News Desk:

গত কয়েক মাসে যেন ওলটপালট হয়ে গিয়েছে কলকাতার অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের (nusrat jahan) জাহানের জীবন। যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন থেকে নিখিল জৈনের (nikhil jain) সঙ্গে ‘বিয়ে’ অস্বীকার। আর এখন প্রথম সন্তানের মা হতে চলেছেন নুসরাত কিন্ত এই সন্তানের পিতৃপরিচয় এখনো অজানা সাধারণ মানুষের। সব মিলিয়ে চর্চার কেন্দ্রে এখন একটাই নাম, নুসরাত জাহান।

কিন্তু একটু অতীতে ফিরে তাকালে দেখা যাবে নুসরাতের জীবনে আগেও বহুবার এসেছে বিতর্ক। এমনকি ধর্ষককে বাঁচানোর চেষ্টা করার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এই বিতর্ক সাময়িক ভাবে স্তিমিত হয়ে গেলেও ২০১৯এ নুসরত রাজনীতির জগতে পা রাখার সময় ও তার পরপরই বিয়ের পিঁড়িতে বসার সময় নতুন করে অগ্নিসংযোগ হয়েছিল বিতর্কের ছাইচাপা আগুনে।

CSB Ad

১৯৯০ সালে জন্ম নুসরাতের। পুরো নাম নুসরাত জাহান রুহি। প্রথমে আওয়ার লেডি কুইন অফ দ‍্য মিশন স্কুলে পড়াশোনা তারপর ভবানীপুর কলেজ থেকে বাণিজ‍্য বিভাগে স্নাতক পাশ করেন নুসরাত। তবে এখন নতুন করে তাঁর শিক্ষাগত যোগ‍্যতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কারণ ২০১৯ এ লোকসভা নির্বাচনে নিয়ম অনুযায়ী জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ‍্যতা নুসরাত জানিয়েছিলেন, তিনি উচ্চমাধ‍্যমিক পাশ। কিন্তু লোকসভার ওয়েবসাইটের তথ‍্যে নুসরাত বি কম অনার্স পাশ করেছেন।

এরপ‍র ২০১০এ একটি সৌন্দর্যের প্রতিযোগীতায় জিতে পুরোদস্তুর মডেলিংয়ে নাম লেখান নুসরাত। পরের বছরেই টলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবি ২০১১ সালে জিতের বিপরীতে ‘শত্রু’। শোনা যায়, সেই সময় কাদের খানের সঙ্গে সম্পর্কে ছিলেন নুসরত। এই কাদের খান ২০১২ সালের পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের অন‍্যতম অভিযুক্ত। তাঁকে নুসরাত বাঁচানোর চেষ্টা করেছিলেন বলেও শোনা যায়।

বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। ছেটবেলার এক বন্ধু ভিক্টরের সঙ্গে তাঁর প্রেম ছিল বলে গুঞ্জন। এই ভিক্টরের নামেই নুসরতের বুকের ট‍্যাটু। তাঁদের বিচ্ছেদের পর ‘Y’ যোগ করে ‘ভিক্টরি’ বানিয়ে নেন নুসরত। এমনকি কানাঘুঁষো শোনা যায়, টলিপাড়ার এক প্রযোজকের সঙ্গেও নাকি লিভ ইন সম্পর্কে ছিলেন নুসরত।

২০১৯এ লোকসভা নির্বাচনে জিতেই তুরস্কে রাজকীয় ‘বিয়ে’ সারেন নুসরাত ও নিখিল জৈন। যদিও এখন সেই ‘বিয়ে’ অস্বীকার করেছেন অভিনেত্রী। তিনি দাবি করেছেন ওই বিয়ে অবৈধ ছিল। অর্থাৎ এতদিন তাঁরা শুধুই লিভ ইন করেছেন। গত বছর পুজোর পর থেকেই যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের সম্পর্কের গুঞ্জন প্রবল হতে থাকে।

শোনা যায়, ‘SOS Kolkata’ ছবির শুটিংয়ের সময়েই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। অতি সম্প্রতি নুসরাতের সন্তানসম্ভবা হওয়ার খবরও প্রকাশ‍্যে এসেছে। ভাইরাল হয়েছে অভিনেত্রীর বেবি বাম্পের ছবিও। যদিও নুসরতের ভাবী সন্তানের বাবা কে তা এখনো জানা যায়নি।

 

Share This:
You might also like