গাব্রিয়েল গার্সিয়া মার্কেস সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছিলেন ”নিঃসঙ্গতার একশ বছর” বইটির জন্য

অনলাইন ডেস্ক:

সর্বকালের সব ল্যাটিন সাহিত্য কর্মকে ছাপিয়ে গিয়েছিলো ”নিঃসঙ্গতার একশ বছর” বইটি।

শত বছরের পুরনো বাস্তবতার পটভূমিতে রচিত হয় গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের এই ধ্রুপদী সাহিত্যকর্ম। সাহিত্যের দুনিয়ায় এই বই যতই দিন যাচ্ছিল ততই বাজিমাত করতে লাগল। লাতিন আমেরিকার প্রত্যন্ত অঞ্চলের কোনায় কোনায় লুকিয়ে থাকা জুজুর ভয়, কুসংস্কার আর যাবতীয় কুপ্রথায় আষ্টেপৃষ্ঠে বাঁধা জরাজীর্ণ সমাজের করুণ চিত্রই তুলে ধরা হয়েছেই এই বইয়ে।

১৯৮২ সালে অর্থাৎ প্রকাশের ১৫ বছর পরে এই সাহিত্যকর্মের জন্য জন্য লেখক নোবেল পুরষ্কারে ভূষিত হন। সারা পৃথিবীতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে লাতিন আমেরিকার সর্বাধিক বিক্রীত এবং সর্বাধিক অনূদিত গ্রন্থের লেখক হিসেবে। ৪০টি ভাষায় অনুবাদের পাশাপাশি প্রায় ৪৫ কোটি কপি বিক্রির রেকর্ড নিয়ে তার এই গ্রন্থ এখন বিশাল মহীরুহে পরিণত হয়েছে।

Share This:
You might also like