গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্য পদ বাতিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

যে কারনে বহিস্কার:

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠে। এই ঘটনার পর গাজীপুরে মেয়রের শাস্তির দাবিতে মশাল মিছিল বের হয়। রাজনীতির অঙ্গনে জাহাঙ্গীরের বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। গাজীপুরের পরিস্থিতি শান্ত করতে আওয়ামী লীগ উদ্যোগ নিয়। শেষমেষ আওয়ামী লীগ মেয়র জাহাঙ্গীরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের বৈঠক শেষে জাহাঙ্গীরের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।

Share This:
You might also like