খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন গ্রহণের আহবান জানিয়ে প্রধানমন্ত্রীকে ইইউ পার্লামেন্ট সদস্যর চিঠি
অনলাইন ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে তিনি এই চিঠি পাঠান। চিঠিতে ড. আইভান স্টেফানেক বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণমাধ্যমের খবরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ার বিষয়টি জানা যায়। তাই এমন অবস্থায় বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে খালেদা জিয়ার বিদেশে জরুরি চিকিৎসার আবেদন গ্রহণ করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় তার যে সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে তাকে সম্মান জানানোর আহ্বান জানান স্টেফান।
উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি।
উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি।
এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দিচ্ছে।



