খালেদা জিয়াকে বিদেশে নিতে মৌখিক অনুমতি

Bangla News Desk:

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মৌখিক অনুমতি মিলেছে সরকারের পক্ষে থেকে।

বৃহস্পতিবার (৬ মে) রাতের মধ্যে লিখিতভাবে তার বিদেশে নেওয়ার অনুমতি পাওয়া যাবে বলেও বিএনপির সূত্রে জানা গেছে।

বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেই লিখিত আবেদন করা হয়েছে। আনুষ্ঠানিকতার জন্য গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন পৌঁছে দেওয়া হয়েছে।  দুপুরে দিকে সরকারের পক্ষে থেকে খালেদা জিয়াকে বিদেশি নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু করতে বলে দেওয়া হয়েছে। রাত নাগাদ তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি লিখিতভাবে দেওয়া হবে।

খালেদা জিয়ার বিদেশে নেওয়ার অনুমতি পাওয়া গেছে কিনা জানতে চাইলে তার বোন সেলিমা ইসলাম ঢাকা পোস্ট বলেন, এ বিষয়ে এখন সরকারের কাছ থেকে কোনো মেসেজ পাইনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য বলেন, ম্যাডামের বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সবুজ সংকেত (ইতিবাচক সাড়া) পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে লিখিত আবেদন করা হয়েছে। আজকে রাতের মধ্যে সরকারের পক্ষে থেকে লিখিত অনুমতি পাওয়া যাবে।

তিনি আরও বলেন, শুক্রবার (৬ মে) ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভাবনা বেশি। কারণ ইতোমধ্যে লন্ডনের প্রস্তুতি নেওয়া শেষ।

Share This:
You might also like