কুমিল্লা-৫ আসনে উপনির্বাচন বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন আ.লীগের প্রার্থী হাসেম খান

করোনাকালে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে আর ভোটের দরকার হচ্ছে না। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম খান।

আজ রোববার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এই আসনে উপনির্বাচনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই–বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরই মধ্যে রোববার জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আবেদন করেন। এ অবস্থায় একমাত্র প্রার্থী রইলেন আওয়ামী লীগের আবুল হাসেম খান। ২৪ জুন তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

Share This:
You might also like