কি করে বুঝবেন হার্ট অ্যাটাক করেছে? হার্ট অ্যাটাক করলে দ্রুত যা করবেন
অনলাইন ডেস্ক:বাসায় বা অন্য কোথাও একা আছেন, হঠাৎ বুকে ব্যথা শুরু হয়েছে? মনে হচ্ছে হার্ট অ্যাটাক করেছে… তখন কি করবেন? একটু সচেতন হলেই হয়ত বেঁচে যেতে পারেন।
কি করে বুঝবেন যে, হার্ট অ্যাটাক করেছে?
বুকের বাম দিকে তীব্র ব্যথা; শরীরের ওপরের দিকে ব্যথা ছড়িয়ে পড়েছে; শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা বুক চেপে আসছে; পিঠে, চেয়ালে, বা বাম হাতে ব্যাথা ছড়িয়ে পড়ছে; শরীর ঘেমে উঠছে, হাপিয়ে যাওয়া, বমি বমি ভাব, মাথা খালি হয়ে যাওয়া ইত্যাদি।
উল্লেখ্য, পুরুষের ক্ষেত্রে বুকে ব্যথা হলেও মেয়েদের ক্ষেত্রে কখনও কখনও বুকে ব্যথা অনুভূত হয় না, কিন্তু অন্যান্য উপসর্গ থাকতে পারে।
হার্ট অ্যাটাক হলে ১০ সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যেতে পারেন, তাই এই ১০ সেকেন্ডেই গুরুত্বপূর্ণ। যা করার এই সময়ের মধ্যেই করতে হবে।
১) প্রথম কথা হলো, ঘাবড়াবেন না। মনে সাহস রাখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ।
২) হার্টবিট উল্টাপাল্টা মনে হলে জোরে জোরে কাশি দিতে থাকুন, এমন জোরে যাতে করে কফ বের হয়ে আসে (যদি থাকে)! ডাক্তারি পরিভাষায় এটাকে Cough CPR বলে।
৩) প্রতিবার কাশি দেয়ার আগে লম্বা করে দম নিন, যাতে করে বেশি করে অক্সিজেন শরীরে ঢোকে। প্রতি মিনিটে ২ বার করে এ কাজটি করুন।
৪) এভাবে জোরে জোরে কাশি ও লম্বা শ্বাস নিলে হার্ট কিছুটা হলেও কাজ করতে থাকবে। এই সময়ের মধ্যে এম্বুলেন্স ডাকা, কাউকে খবর দেয়া, হাসপাতালে কল করা- এসব করতে হবে। এসময় নিজের অবস্থান বদলে নিন- দাড়ানো থাকলে বসে পড়ুন, বসে থাকলে শুয়ে পড়ুন।
৫) এছাড়া ঘরে যদি এনজিস্ট ট্যাবলেট বা GTN স্প্রে থাকে জিহবার নিচে দিয়ে দিন। অ্যাসপিরিন ট্যাবলেট ৩০০ মিলিগ্রাম চিবিয়ে বা গুড়ো করে খেয়ে ফেলুন।
৬) এম্বুলেন্স বা প্যারামেডিক্স আসলে তাদেরকে সমস্যার কথা জানান, এবং নিকটস্থ হাসপাতালে চলে যান।




