কিউএস র‍্যাংকিং তালিকায় হাজারের মধ্যে ঢাবি এবং বুয়েট

Bangla Times News Desk:

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারলি সায়মন্ডস (কিউএস)। এতে ৮০১ থেকে ১০০০তমের মধ্যে জায়গা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

এ নিয়ে টানা চারবার কিউএস র‌্যাংকিংয়ে ৮০১-১০০০তমের মধ্যে জায়গা করে নিল বুয়েট ও ঢাবি। তবে এবার দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও; ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান ১০০১-১২০০–এর মধ্যে।

CSB Ad

প্রতিবছরই বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে কিউএস। সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস–২০২২’ শীর্ষক বিশ্বসেরা এক হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের কয়েকটি তালিকার মধ্যে একটি কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং। একাডেমিক র‌্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় তালিকা প্রকাশ করে।

Share This:
You might also like