কাবুল বিমানবন্দরে গোলাগুলি, নিহত ৫

সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল।

সোমবার কাবুল বিমানবন্দরের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে কি ঘটেছিল।

সূত্র: বিবিসি

Share This:
You might also like