কাবুল জুড়ে উড়ছে ক্ষমতার নতুন পতাকা, জেলখানার দরজা খুলে বন্দি তালেবান যোদ্ধাদের মুক্তি

Bangla Times Desk: কাবুলের ক্ষমতা দখল করার পরেই সেখানকার প্রধান জেলখানার দরজা খুলে দিল তালেবান। সেখানে বন্দি তালিবান যোদ্ধাদের মুক্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাবুলের প্রায় সব সরকারি ভবনের মাথায় উড়ছে তালেবানের পতাকা।

কাবুলের বগরম বিমান ঘাঁটিতে অবস্থিত বগরম কারাগারের দরজা খুলে দিয়েছে তালেবান।   এই বগরম কারাগারের দখল ছিল আমেরিকার সেনাবাহিনীর হাতে। কিন্তু আফগানিস্তান থেকে আমেরিকা সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে গত ১ জুলাই আফগান সেনাকে সেই জেলের দায়িত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, এর আগে কন্দহর থেকে শুরু করে আফগানিস্তানের যে যে শহরের দখল তালিবান নিয়েছে সেই সেই শহরের জেল থেকে বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে

Share This:
You might also like