কাতার, সৌদি এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় নায়ক অক্ষয় কুমারের সিনেমা!
Bangla Times Desk:
মাত্রই মুক্তি পেলো অক্ষয় কুমারের সিনেমা ‘বেল বটম’। এরই মাঝে পড়তে হলো নিষেধাজ্ঞার কবলে। মধ্যপ্রচারের তিনটি দেশ সৌদি আরব, কাতার ও কুয়েতে ছবিটি নি’ষিদ্ধ হয়েছে। দেড় বছর আগে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো অক্ষয়ের ‘গুড নিউজ’। বলিউড হাঙ্গামা বলছে, প্রদর্শনের অনুপযোগী কনটেন্ট হওয়ায় এ নিষেধাজ্ঞা।
বলিউড হাঙ্গামা বলছে, ছবির একটি দৃশ্যে লাহোর থেকে দুবাইয়ে বিমান ছিনতাইয়ের ঘটনা বর্ণনা করা হয়েছে, প্রকৃত ঘটনা নাকি ঘটেছিল ১৯৮৪ সালে। সে সময় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ব্যক্তিগতভাবে ওই পরিস্থিতি সামলেছিলেন এবং সংযুক্ত আর আমিরাত কর্তৃপক্ষ ছিনতাইকারীদের পাকড়াও করেছিল।



