করোনায় ১৬ই মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Bangla News Desk:

করোনার সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আগামী ১৬ই মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষেধের সময়সীমা ৫ই মে থেকে আগামী ১৬ই মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে

সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচরাীগণ ঈদেও ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করবেন।

শপিং মল ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে আগামী ৫ই মের পর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে।  ট্রেন ও লঞ্চ চলাচল পূর্বের মতো বন্ধ থাকবে।

Share This:
You might also like