এ বছর হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

Share This:
You might also like