এবারও জরিপে বিশ্বের সবচেয়ে নিরাপদ এয়ারলাইন্স এমিরেটস

অনলাইন ডেস্ক:

জরিপ চালানো হয়েছিলো ২৫টি এয়ারলাইন্সের ওপর। অ্যারাবিয়ান বিজনেস

রিস্ক ইনডেক্সে ৯৫ দশমিক শূন্য ৫ পয়েন্ট নিয়ে নিরাপত্তার দিক দিয়ে এমিরেটস শীর্ষে।

এরপর যথাক্রমে নাম এসেছে কেএলএম ৯৩ দশমিক ৩১, জেট ব্লু ৯১ দশমিক ৬১, ডেল্টা ৯১ দশমিক ৫৫ এবং ইজি জেট ৯১ দশমিক ২৮।

এ কথা জানিয়েছে হামবুর্গের জেট এয়ারলাইনার ক্র্যাশ ডাটা ইভেল্যুশন সেন্টার (জেএসিডিইসি)।

জরিপটি করেছে এভিয়েশন ম্যাগাজিন এরো ইন্টারন্যাশনাল।

জেএসিডিইসি এই প্রথমবারের মতো এয়ারলাইন্সগুলোর আঞ্চলিক র‌্যাংকিংও করেছে। এখানে আবুধাবীকেন্দ্রিক আরেকটি এয়ারলাইন্স ইতিহাসের কাছে হেরে গেছে এমিরেটস।

ইউরোপে সেরা এয়ারলাইন্সের তালিকায় এক নম্বরে কেএলএম। এরপর যথাক্রমে ফিন এয়ার, এয়ার ইউরোপা, ট্রানসেভিয়া, ইজি জেট এবং নরওয়েজিয়ান।

Share This:
You might also like