এক সেকেন্ডে ডাউনলোড ৫৭ হাজার সিনেমা, ইন্টারনেটের গতিতে নতুন বিশ্বরেকর্ড

Bangla News :

ইন্টারনেট: একটা গোটা সিনেমা আপনার মোবাইলে ডাউনলোড হতে কত ক্ষণ সময় নেয়? ১০ মিনিট? ৫ মিনিট? ১ মিনিট? ফোনের নেটওয়ার্কের গতি, কিংবা ওয়াইফাইয়ের গতির উপর নির্ভর করে কেমন গতিতে সিনেমা ডাউনলোড হচ্ছে মোবাইলে। কিন্তু তা বলে এক নয়, দুই নয়, একেবারে ৫৭ হাজার সিনেমা এক সেকেন্ডে!

এমনই হয়েছে জাপানের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি’-তে। ইন্টারনেটের গতিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছে এই প্রতিষ্ঠান। তার পরিমাপ ৩১৯ টিবিপিএস। মানে, প্রতি সেকেন্ডে ৩১৯ টেরাবাইট। এর আগে লন্ডনের ইউভার্সিটি কলেজের রেকর্ড ছিল এই বিষয়ে। ১৭৮ টিবিপিএস। দ্বিগুণ গতি তুলে সেই রেকর্ড ভেঙে দিল জাপানের প্রতিষ্ঠানটি।

তবে তারের মাধ্যমে আসা ইন্টারনেটের গতি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আসা গতির তুলনায় অনেক বেশি। মোবাইলে সর্বাধিক ইন্টারনেটের গতি এখনও পর্যন্ত প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট। দক্ষিণ কোরিয়ায় ২০২০ সালে এই রেকর্ড তৈরি হয়।

এর পাশাপাশি ভারতের ইন্টারনেটের গতি অবশ্য মোটেই খুব একটা আশাব্যাঞ্জক নয়। তারের মাধ্যমে আসা পরিষেবায় ডাউনলোডের সর্বাধিক গতি প্রতি সেকেন্ডে ৩৮.১৯ মেগাবাইট। আর মোবাইল পরিষেবায় তা প্রতি সেকেন্ডে মাত্র ১২.১৬ মেগাবাইট।

Share This:
You might also like