একুশ বছরের তরুণীকে করা হল কেরালার রাজধানীর মেয়র
অনলাইন ডেস্ক: ভারতের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস লিখতে চলেছেন আর্যা রাজেন্দ রাজধানী তিরুঅনন্তপুরম পুরসভার মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন ২১ বছরের কেরলের এসএফআই নেত্রী৷
তিরুঅনন্তপুরমের অল সেন্ট’স কলেজের অঙ্ক স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী আর্যা৷ পুরোদমে বামপন্থী রাজনীতির সঙ্গে তিনি যুক্ত৷ এসএফআইয়ের কেরল রাজ্য কমিটির সদস্য হওয়ার পাশাপাশি আর্যা সিপিএমের শাখা সংগঠন বালাসংঘমেরও প্রেসিডেন্ট৷ আর্যা নির্বাচনের আগে জানিয়েছিলেন যে, ভোটে জিতলে তিনি প্রাইমারি স্কুলগুলির উন্নয়নের পাশাপাশি অনান্য উন্নয়নমূলক কাজও চালিয়ে যাবেন৷ নির্বাচন জেতার পর আর্যা বলছেন তাঁর দল তাঁকে ঠিক যে ভূমিকা দেবে তিনি সেই ভূমিকা নিতেই প্রস্তুত আছেন৷ পাশাপাশি এও বলেছেন যে, রাজনীতি ও পড়াশোনা একই সঙ্গে চালিয়ে যাবেন তিনি৷


