উচ্চশিক্ষায় বড় সুযোগ, মিলবে বিমান টিকেট সহ থাকা-খাওয়ার টাকা

আইপিএস স্কলারশিপ

অনলাইন ডেস্ক:

বিদেশে উচ্চশিক্ষা নেয়ার স্বপ্ন অনেক বাংলাদেশি শিক্ষার্থীরই আছে, কিন্তু খরচের চিন্তায় অনেক সময় সেই স্বপ্ন থেমে যায়। ঠিক এই জায়গাতেই বড় সুযোগ এনে দিয়েছে ইন্দোনেশিয়ার ‘ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ (আইপিএস) ২০২৬’। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন।

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার ঐতিহাসিক শহর সুরাকার্তায় অবস্থিত ইউনিভার্সিটি মুহাম্মদিয়া সুরাকার্তা এই স্কলারশিপটি দিচ্ছে। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশটির অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। আধুনিক শিক্ষা ও ইসলামি মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয়। এখানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি তিন স্তরেই পড়াশোনার সুযোগ রয়েছে।

স্কলারশিপের সুবিধা: এই স্কলারশিপের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি সম্পূর্ণ অর্থায়িত। অর্থাৎ, পড়াশোনার খরচ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

  • পুরো টিউশন ফি মওকুফ
  • প্রতি মাসে প্রায় ১৭ লাখ ৫০ হাজার ইন্দোনেশীয় রুপিয়াহ ভাতা
  • সম্পূর্ণ স্বাস্থ্যবিমা সুবিধা
  • যাওয়া-আসার রিটার্ন এয়ার টিকিট
  • অভিজ্ঞ মেন্টরদের সঙ্গে কাজের সুযোগ
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ

শুধু পড়াশোনা নয়, ক্যারিয়ার গঠন ও ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর জন্যও এই স্কলারশিপ বড় ভূমিকা রাখবে।

কারা আবেদন করতে পারবেন

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে—

  • অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে (বাংলাদেশিরা আবেদন করতে পারবেন)
  • স্নাতকের জন্য এইচএসসি পাস থাকতে হবে
  • স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন
  • পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

বৃত্তির মেয়াদ 

  •  স্নাতক: ৪ বছর (৮ সেমিস্টার)
  •  স্নাতকোত্তর: ২ বছর (৪ সেমিস্টার)
  •  পিএইচডি: ৩ বছর (৬ সেমিস্টার)

 আবেদন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬।

Share This:
You might also like