আমেরিকার প্রেসিডেন্ট হতে আর ৩২টি আসন চাই বাইডেনের

জয়ের জন্য চাই ২৭০ ইলেকটরাল কলেজ ভোট। এই মুহূর্তে বাইডেন জিতেছেন ২৩৮, ট্রাম্প জিতেছেন ২১৩। তবে বাইডেন শুধু আর এগিয়ে নেভাডায়, যেখান থেকে তিনি ছয়টি আসন পাবেন। ট্রাম্প এগিয়ে আছেন উইসকন্সিন(১০ আসন), মিশিগান( ১৬ আসন), পেনসেলভেনিয়া (২০ আসন), নর্থ ক্যারোলিনা (১৫ আসন), জর্জিয়া (১৬ আসন)।

 

এর মধ্যে জর্জিয়ায় যদি বাইডেন জেতেন তারপর আর তাঁর আটটি আসন দরকার হবে। নিজের রাজ্য পেনসেলভেনিয়ায় জেতার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তবে ট্রাম্পও মনে করছেন তিনি এই পাঁচ রাজ্যে নিজের লিড ধরে রাখতে পারবেন। সব মিলিয়ে আরও বেশ কিছু ঘণ্টা বা হয়তো এক-দুই দিন লাগবে ফয়সলা আসতে।

Share This:
You might also like