আমার গর্ভে বড় হচ্ছে আমারই নাতনি!
অনলাইন ডেস্ক:
মেয়ে জটিল রোগে আক্রান্ত। চিকিৎসক বলে দিয়েছেন কোনও ভাবেই তিনি আর সন্তানধারণ করতে পারবেন না। এ কথা শুনে স্থির থাকতে পারলেন না ওই তরুণীর মা। মেয়ের মুখে হাসি ফোটাতে এবং তাঁর স্বপ্ন পূরণ করতে তিনিই নিজের গর্ভে মেয়ের সন্তান ধারণ করলেন। আগামী মে মাসে সেই সন্তান ভূমিষ্ঠ হবে। ঘটনাটি আমেরিকার।
চ্যালিস স্মিথ। আট সন্তানের জননী বছর পঞ্চাশের এই মহিলা। তাঁর মেয়ে কেটলিনের সন্তান নিজের গর্ভে ধারণ করেছেন চ্যালিস। কেটলিনের এক সন্তান। প্রথম সন্তান জন্মানোর পর পরই তাঁর জটিল রোগ ধরা পড়ে। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন যে, কেটলিন আর কোনও দিন মা হতে পারবেন না।
কিন্তু ছোটবেলা থেকেই কেটলিনের স্বপ্ন ছিল অনেক সন্তানের জননী হওয়ার। প্রথম সন্তান গর্ভে আসার পর কেটলিন স্থির করেছিলেন পরে আরও একটি সন্তানের মা হবেন তিনি। কিন্তু ২০১৯-এ কেটলিনের রোগ ধরা পড়ে। তিনি যে আর কোনও সন্তানের জননী হতে পারবেন না সে কথা মাকে বলেছিলেন তিনি।







