সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকবে ভারত: মোদী

অনলাইন ডেস্ক: ফ্রান্সের নিস শহরে ছুরি হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকবে ভারত।

আজ বৃহস্পতিবার টুইটে এ কথা বলেন নরেন্দ্র মোদি।

টুইটে মোদি বলেন, ‘আজ নিসে গির্জার মধ্যে জঘন্য হামলাসহ ফ্রান্সে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে আমি তীব্র নিন্দা জানাই। নিহতদের পরিবার এবং ফ্রান্সের মানুষের প্রতি আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ফ্রান্সের সঙ্গে আছে।’

CSB Ad

ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেছেন, এই হামলা তার দেশের সতর্কতার স্তরকে জরুরি পর্যাায়ে নিয়ে যাবে। ব্যঙ্গাত্মক পত্রিকা চার্লি হেবডোতে নবী মুহাম্মাদ (সা.) এর ক্যারিকেচার পুনঃপ্রকাশ নিয়ে উত্তেজনার মধ্যেই এই হামলা হলো।

Share This:
You might also like