আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ, যা বললেন রিটার্নিং কর্মকর্তা
টাইমস ডেস্ক:
ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছেন উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। তার অভিযোগ, ভোটার ভোট দিতে গিয়ে দেখেন আগেই পেপারে সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে ‘ক্রস’। এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ব্যালট পেপার নিয়ে বুথে ডোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঐ প্রার্থীর অভিযোগ তার পরিচিত ভোটার লাবু রাখাইন বুথে গিয়ে ভোট দিতে গিয়ে দেখেন সেখানে পূর্বেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া হয়ে গেছে। তিনি জানান, টিএসসি ভোটকেন্দ্রের টেবিল নম্বর ১-এ এই ঘটনা ঘটেছে।



