আইসিসিআর স্কলারশিপের জন্য আবেদনের সময় ৩০ মে পর্যন্ত
মামুন রানা:
২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আইসিসিআর স্কলারশিপ আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ৩০ মে ২০২১।
ভারত সরকার বাংলাদেশের পাশাপাশি ইউরোপ-আমেরিকা-আফ্রিকা-এশিয়ার মোট ৭৩টি দেশের শিক্ষার্থীকে এই স্কলারশিপ দিচ্ছে। এপর্যন্ত মোট ৩৫০০ জন বাংলাদেশী এই স্কলারশিপটি পেয়েছেন।
প্রতি বছর Bangladesh Scholarship Scheme ICCR-এর আওতায় মোট ২০০ জন স্কলারকে নির্বাচন করা হয়।
আবেদনের যোগ্যতা-
১। আন্ডারগ্র্যাজুয়েটে আবেদনের ক্ষেত্রে এইচএসসিতে ইংরেজিতে ৩ বা ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। BE/B Tech প্রোগ্রামে আবেদন করতে চাইলে অবশ্যই এইচএসসিতে পদার্থ, রসায়ন এবং গণিত থাকতে হবে।
২। ২০২১ এর জুলাই এ বয়স ১৮ এর নিচে বা ৩০ বছরের এর উপরে হলে আবেদন করা যাবে না।
৩। M. Phil/Doctoral/Post-Doctoral প্রোগ্রামের ক্ষেত্রে সিনোপসিস জমা দিতে হবে আবেদনের সাথে।
৪। ইংরেজি দক্ষতা যাচাইএর জন্য এবার থেকে ৫০০ শব্দের রচনাও আবেদনকারীকে লিখতে হবে
যা যা পাবেন-
১। প্রতি মাসে আন্ডারগ্র্যাজুয়েটে ১৮ হাজার রুপি, মাস্টার্সে ২০ হাজার রুপি, এমফিল/পিএইচডিতে ২২ হাজার রুপি এবং পোস্ট-ডক্টরালে ২৫ হাজার রুপি করে স্টাইপেন্ড দেয়া হবে।
২। ৫৫০০-৬৫০০ রুপি পর্যন্ত হাউজ রেন্ট এলাওয়েন্স। উল্লেখ্য, কোনো মতেই স্কলারশিপপ্রাপ্তদের তাদের জন্য বরাদ্দকৃত আবাসন বাদ দিয়ে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকা যাবে না।
৩। বছরে আন্ডারগ্র্যাজুয়েটে ৫ হাজার রুপি, মাস্টার্সে ৭ হাজার রুপি, এমফিল/পিএইচডিতে ১২ হাজার ৫০০ রুপি এবং পোস্ট-ডক্টরালে ১৫ হাজার ৫০০ রুপি করে কন্টিনজেন্ট গ্র্যান্ট দেয়া হবে।
৪। থিসিস সংক্রান্ত ব্যায়ের জন্য ৭-১০ হাজার রুপি দেয়া হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাওয়া যাবে।
আবেদন করতে যা যা লাগবে-
১। ছবি
২। সকল একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট
৩। পাসপোর্ট
৪। এন আই ডি বা জন্ম সনদের ইংরেজি কপি
৫। ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট
আবেদন করবেন যেভাবে-
অনলাইনে আবেদন করতে লগইন করুন https://www.iccr.gov.in/
বিস্তারিত জানতে বাংলাদেশে যোগাযোগ করতে পারেন নীচের ঠিকানায়:
ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডমিশন পয়েন্ট বাংলাদেশ।
+৮৮০১৩১১৮৬৮৬০৬
ইমেইল – fesinfo.bd@gmail.com




