অলিম্পিকে খেলোয়াড়দের যৌন সম্পর্ক ঠেকাতে ‘বিশেষ বিছানা’!
Bangladesh Times:
অলিম্পিকের আসর মানেই যৌনতার ছড়াছড়ি। প্রতি আসরেই অলিম্পিক ভিলেজে ফ্রিতে কনডম বিলি করা হয়। এবারও সেটা করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে এবারের অলিম্পিক যেন সব দিক থেকেই আলাদা। দর্শক নেই। একাধিক বড় খেলোয়াড় নাম সরিয়ে নিচ্ছেন করোনার ভয়ে। এমন অবস্থায় আরও একটু আলাদা হল এবারের টোকিও অলিম্পিক। অ্যাথলেটদের যৌন সম্পর্ক স্থাপন আটকাতে স্থাপন করা হয়েছে ‘অ্যান্টি সেক্স বেড’!
অলিম্পিকের রীতি অনুযায়ী গেমস ভিলেজে ঢোকার সময় কনডম দেওয়া হয়। তবে এবার খেলোয়াড়দের বলা হচ্ছে কনডমগুলো ব্যবহার না করে স্মারক হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। করোনার পাশাপাশি এইচআইভি মোকাবেলায় সতর্কতা বৃদ্ধি করার কথাও বলা হচ্ছে। করোনার জন্য একাধিক বিধিনিষেধের মধ্যে এবারের অলিম্পিকে নতুন সংযোজন এই ‘অ্যান্টি সেক্স বেড’। কারণ বাইরের মানুষদের সঙ্গে মেলামেশা বন্ধ থাকলেও গেম ভিলেজে হানা দিয়েছে করোনাভাইরাস।



