৪০ টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে
অনলাইন ডেস্ক:
যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরণের করোনা ভাইরাসে বিশ্বব্যাপী শঙ্কা বাড়ছে। এখন পর্যন্ত ৪০ টির বেশি দেশ যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া আরো বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট নিষেধাজ্ঞার কথা ভাবছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ধরণের এই করোনা ভাইরাসে ৭০ শতাংশ সংক্রামক। তবে অতটা প্রাণঘাতী নয়।
নতুন ভাইরাস রুখতে যুক্তরাজ্য এরই মধ্যে লন্ডন ও দক্ষিণপূর্ব ইংল্যান্ডে কঠোর লকডাউন আরোপ করেছে।সেইসঙ্গে দেশজুড়ে জারি করেছে নানা বিধিনিষেধ।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সতর্ক করে জানিয়েছেন, করোনা ভাইরাসের নতুন যে ধরণ শনাক্ত হয়েছে তা মোটেই নিয়ন্ত্রণে নেই। তিনি সবাইকে কঠোর বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
এদিকে যুক্তরাজ্যের ওই নতুন করোনা ভাইরাস ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং ইতালিতে শনাক্ত হয়েছে। এনিয়ে বিভিন্ন দেশে নানা সতর্কতা হাতে নিয়েছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুক্তরাজ্যে যে নতুন ধরণের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে সেটি এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। বিবিসি,সিএনএন




