বিবাহবহির্ভূত সম্পর্ক লুকাতে প্রেমিকার নামেই মেয়ের নাম রাখলেন স্বামী!

Bangla Times Desk:

স্ত্রীর কাছ থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক লুকাতে প্রেমিকার নামেই মেয়ের নামকরণ করলেন এক ব্যক্তি। সন্তান জন্মানোর আগে সুকৌশলে স্ত্রীর সঙ্গে একটি চুক্তিও করেছিলেন তিনি। তাতে সায় দিয়েছিলেন তার স্ত্রীও। এরপর স্বামী-স্ত্রী দু’জনে মিলে স্থির করেন, ছেলে হলে তার নাম রাখা হবে স্ত্রীর পছন্দ অনুসারে। আর মেয়ে হলে তার নাম ঠিক করবেন স্বামী।

আমেরিকার কেন্টাকির সেই নাম রহস্য খোদ নেটমাধ্যমে তুলে ধরেছেন ওই দম্পতির মেয়ে।

মেয়ে হওয়ায় চুক্তি মতো তার নাম নাম স্থির করলেন ওই ব্যক্তি। মেয়ের নাম রাখলেন ক্রিস্টিনা। এই নামে খুশি হন মহিলাও। স্বামীর দেওয়া নাম বিনা প্রতিবাদেই স্বীকার করে নেন তিনি।

কিন্তু এই নামের পিছনে যে রহস্য লুকিয়ে ছিলো সেটা ঘুণাক্ষরেও টের পাননি মহিলা। কয়েক বছর কাটতে না কাটতেই সেই রহস্য উদ্ঘাটন করেন তিনি। ওই দম্পতির মেয়ে ক্রিস্টিনা সম্প্রতি নেটমাধ্যমে সেই গল্পই শুনিয়েছেন।

জানান, তার বাবার এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। তার নাম ছিলো ক্রিস্টিনা। স্ত্রীর সামনে মুখ ফস্কে প্রেমিকার নাম বেরিয়ে পড়লেও তিনি যাতে সন্দেহ করতে না পারেন, তাই সুকৌশলেই মেয়ের নাম রেখেছিলেন ক্রিস্টিনা। আর যদি কোনোভাবে তার মুখ থেকে ক্রিস্টিনা নামটি বেরিয়েও যায়, তা হলে যেন স্ত্রীর মনে হয় মেয়ে ক্রিস্টিনার কথাই বলছেন তিনি!

Share This:
You might also like