উচ্চশিক্ষার্থে কেন যাবেন মালয়েশিয়া?

মামুন রানা:

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা?
বাংলাদেশের যেসব শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য ভাবছেন অথবা যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য:

মালয়েশিয়া উচ্চশিক্ষার জন্য ভর্তি ও ভিসা প্রক্রিয়া অন্য দেশ থেকে আলাদা ও অনেক সহজ। কলেজ/ ভার্সিটিতে আবেদনের পরে খুব অল্প সময়ে অফার লেটার ইস্যু হয়। অফার লেটার ইস্যু হবার পরে ভিসার জন্য EMGS ফিস প্রদান করতে হয়। ( www.educationmalaysia.gov.my) এই ওয়েবসাইটে EMGS আপডেট হয় এবং VAL এর আপডেট পাওয়া যায়। মালয়েশিয়া ভিসা প্রসেসিং-এর ক্ষেত্রে আরও একটা সুবিধা হচ্ছে স্টুুডেন্ট ভিসা এপ্রুভড হবার পর টিউশন ফি কলেজ বা ইউনিভার্সিটিতে প্রদান করতে হয়। এই কারনে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা প্রসেেস খুবই সহজ এবং নিরাপদ।

♦️ইউনেস্কোর জরিপে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া পৃথিবী্তে ৯ম পছন্দনীয় দেশ
♦️ইউনেস্কোর জরিপে বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দের দশটি দেশের মধ্যে ১ম স্থানে রয়েছে মালয়েশিয়া

👉 বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা কেন এত জনপ্রিয়?

✅ ভিসা প্রক্রিয়া অনেক সহজ।
✅ মালয়েশিয়ার পড়াশোনার খরচ ও থাকা খাওয়ার খরচ অনেক কম।
✅ মালয়েশিয়ার জীবনযাত্রার মান অনেক উন্নত।
✅ বাংলাদেশের সাথে ধর্মীয়, সাংস্কৃতিক ও খাদ্যগত অনেক মিল রয়েছে।
✅ এশিয়ার ইউরোপ বলে খ্যাতি অর্জন করেছে।
✅ USA, Canada, Australia, Europe এ ক্রেডিট ট্রান্সফার এর সুবিধা।
✅ সারা বছর প্রায় একই রকম আবহাওয়া। কিছুটা সময় বৃষ্টি বেশি হয়।
✅অন্যতম পর্যটন শিল্পের দেশ।
✅পড়াশোনার জন্য প্রচুর আধুনিক বিষয়।
✅ কোন ব্যাংক স্পন্সর লাগেনা।

👉 শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকারভেদ –

✅ পাব্লিক বিশ্ববিদ্যালয়
✅ স্টেট গভঃ বিশ্ববিদ্যালয়
✅ প্রাইভেট বিশ্ববিদ্যালয়
✅ বিশ্ববিদ্যালয় কলেজ
✅ কলেজ
✅ ইন্সটিটিউট
✅ ল্যাংগুয়েজ ইন্সটিটিউট

👉 সেমিস্টার

✅ ১ম সেমিস্টার ঃ জানুয়ারি – এপ্রিল
✅ ২ য় সেমিস্টার ঃ মে – আগস্ট
✅ ৩য় সেমিস্টার ঃ সেপ্টেম্বর – ডিসেম্বর।

👉 স্টাডি লেভেল

✅ ফাউন্ডেশন
✅ ডিপ্লোমা
✅ আন্ডারগ্রাজুয়েট
✅ পোস্ট গ্রাজুয়েট
✅ ডক্টোরাল/পিএইচডি

👉মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার খরচ –
মালয়েশিয়াতে পড়াশোনা করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে Tuition Fee অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। উন্নত দেশের এক বছরের টিউশন ফি দিয়ে মালয়েশিয়াতে সম্পুর্ন Course শেষ করা যায়। কিন্তু সাটিফিকেট ও পড়াশোনার মান অন্যান্য দেশের তুলনায় কম না।

মালয়েশিয়াতে উচ্চশিক্ষা নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে ফোনে বা ই-মেলে যোগাযোগ করতে পারেন।

Malaysian University Application Center

Dhaka, Bangladesh
ফোন: 01712672600
ই-মেলঃ visahelpline2000@gmail.com

 

Share This:
You might also like