“ইয়াছিন আলীকে সেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃনমুল”
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী।তৃনমুল থেকে উঠে আসা এই সাবেক ছাত্রনেতাকে সবাই “জাতীয়তাবাদের রাজনীতির পাঠশালা ” হিসেবে চিনে। ঢাকা মহানগরীর পল্লবী এলাকার ছাত্রদলের ইউনিট কমিটি থেকে উঠে আসা ইয়াছিন আলী থানা, মহানগর এবং কেন্দ্রীয় ছাত্রদলে নেতৃত্ত দিয়েছেন। মেধাবী এই সাবেক ছাত্রনেতা রাজপথে সামনে থেকে নেতৃত্ত দেওয়াতে প্রচুর মামলা- হামলা – জেল – জুলুমের শিকার হয়েছেন।
সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় সেচ্ছাসেবক দলের এই নেতা, সারা বাংলাদেশে সেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। হারানো গনতন্ত্র উদ্ধার আন্দোলনে ইয়াছিন আলীর মত মেধাবী, বিপ্লবী ও রাজপথের নেতাকে আরও বড় দায়িত্ব দিলে দলের জন্য খুবই ফলপ্রসূ হবে। তৃনমুল সেচ্ছাসেবক দলের প্রানের দাবী, ইয়াছিন আলীকে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দেখা। আশা করি দল তার সঠিক মুল্যায়ন করবে৷।



