অস্কার অ্যাওয়ার্ড ২০২১: যারা পেলেন চূড়ান্ত মনোনয়ন

অনলাইন ডেস্ক:

সারা বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। তবুও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডকে ঘিরে এখন সাজ সাজ রব লস অ্যাঞ্জেলসে। আগমীকাল (২৬ এপ্রিল) ভোরে ঘোষিত হবে বিশ্বের ৯৩তম অস্কার।

দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সাধারণত হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে আয়োজিত হলেও এবার করোনা মহামারির কারণে বিভিন্ন লোকেশন থেকে লাইভ স্ট্রিম করা হবে। এ বছর অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস। বিভিন্ন ক্যাটাগরিতে এবার যারা মনোনীত হয়েছেন জেনে নিন তাদের নাম।

সেরা চলচ্চিত্রদ্য ফাদার, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ, ম্যাংক, মিনারি, নোম্যাডল্যান্ড, প্রমিজিং ইয়াং ওম্যান, সাউন্ড অব মেটাল, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭।

সেরা পরিচালকথমাস ভিনটারবার্গ (অ্যানাদার রাউন্ড), ডেভিড ফিনচার (ম্যাংক), লি আইজাক চুং (মিনারি), ক্লো ঝাও (নোম্যাডল্যান্ড), ইমার্যাংল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং ওম্যান)

সেরা অভিনেত্রী: ভিওলা ডেভিস (মা রেইনি’স ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ভ্যানেসা কিরবি (পিসেস অব অ্যা ওম্যান), ফ্র্যান্সিস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড), কারে মালিগ্যান (প্রমিজিং ইয়াং ওম্যান)

সেরা পার্শ্ব অভিনেতা:.সাচা ব্যারন কোহেন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭), ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ), লেসলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মিয়ামি), পল র্যা চি (সাউন্ড অব মেটাল), লাকেইথ স্ট্যানফিল্ড (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

সেরা পার্শ্ব অভিনেত্রী: মারিয়া ব্যাকালোভা (বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম), গ্লেন ক্লোজ (হিলবিলি এলিজি), অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার), আমান্দা সেফ্রাইড (ম্যাংক), ইয়ুহ-জুং ইয়ান (মিনারি)

অ্যানিমেটেড ফিচার ফিল্মঅনওয়ার্ড, অভার দ্য মুন, অ্যা শন দ্য শিপ মুভি: ফার্মাগেডন, সৌল, ওল্ফওয়াকার্স

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), বেটার ডেজ (হংকং), কালেকটিভ (রোমানিয়া), দ্য ম্যান হু সোল্ড হিস স্কিন (তিউনিসিয়া), কুও ভাডিস, আইডা? (বসনিয়া)

সেরা সিনেমাটোগ্রাফি: জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ, ম্যাংক, নিউজ অব দ্য ওয়ার্ল্ড, নোম্যাডল্যান্ড, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭

ভিজুয়াল ইফেক্টসলাভ অ্যান্ড মনস্টারস, দ্য মিডনাইট স্কাই, মুলান, দ্য ওয়ান অ্যান্ড অনলি ইভান, টেনেট

Share This:
You might also like