Omicron করোনা কতটা ভয়াবহ? রক্ষা পাবেন কী ভাবে? পরামর্শে ডা: কুণাল সরকার
অনলাইন ডেস্ক:
কুণাল সরকার জানান, নতুন ভ্যারিয়্যান্টের ক্ষেত্রে তিনটি বিষয় দেখতে হবে- প্রথমত, কত দ্রুত স্ট্রেনটি ছড়িয়ে পড়ছে, তা আক্রান্তদের দেহে কতটা প্রভাব বিস্তার করতে পারছে এবং তা কোনওভাবে টিকাকে ফাঁকি দিচ্ছে নাকি। তিনি বলেন, ‘ এই ভ্যারিয়্যান্ট টিকাকে ফাঁকি দিচ্ছে বলে মনে করা হচ্ছে তা অত্যন্ত চিন্তার কারণ। সবার আগে প্রত্যেকটি ব্যক্তিকে নিজের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। তাঁকে মাস্ক পরতে হবে। টিকার দুটি ডোজ নেওয়ার পরেও কোনওভাবেই যেন গা ছাড়া মনোভাব না থাকে সেই বিষয়ে নজর রাখতে হবে।’








