Italy vs England Live: লিউক শ’র গোল, ১-০ এগিয়ে ইংল্যান্ড

Bangla Times Online

সেমিফাইনালে স্পেনকে পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে পরাজিত করে ইউরো ২০২০-র ফাইনালে ওঠে ইতালি। নির্ধারিত সময়ে ম্যাচের স্কোর ছিল ১-১। অন্যদিকে ইংল্যান্ড শেষ চারে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে দেয়। এবার ইউরোর খেতাবি লড়াইয়ে মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড।

 

12 Jul 2021, 12:46:45 AM IST

শুরুতেই গোল লিউকের

ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় ইতালির জালে বল জড়ান লিউক শ। ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে যায়। ট্রিপিয়ারের পাস থেকে গোল করেন লিউক।

লিউকের রেকর্ড

নিজের প্রথম আন্তর্জাতিক গোল ইউরোর ফাইনালে। লিউক শ ইউরো কাপের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়লেন। ১ মিনিট ৫৭ সেকেন্ডে করা তাঁর গোলটিই ইউরোর ফাইনাল ম্যাচে করা দ্রুততম গোল। ১৯৬৪ সালে পেরেদা ৬ মিনিটের মাথায় গোল করেছিলেন।

Share This:
You might also like