এক মিনিটের মূল্য পাঁচ কোটি টাকা!

Bangla Times Desk: বলিউডের ‘এভারগ্রীন’ অভিনেত্রী রেখা। আশির দশকের দর্শকপ্রিয় এই অভিনেত্রীর আবেদন এখনো কমেনি। আর তাইতো একটি টিভি সিরিয়ালের এক মিনিটের প্রোমোর জন্যে পারিশ্রমিক নিলেন পাঁচ কোটি টাকা। যা কিনা বর্তমান সময়ের অনেক নামি অভিনেত্রীর সিনেমার পারিশ্রমিকের চেয়েও বেশি।

স্টার প্লাস এর ‘গম হ্যায় কিসিকে পেয়ার মে’ নামের এই ধারাবাহিকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। জনপ্রিয়তার শীর্ষে থাকা সাই যোশী ও বিরাট চৌহানের কাহিনি নিয়ে তৈরি এই সিরিয়ালে এক মিনিটের প্রোমোতে অংশ নিয়েছেন রেখা। সেখানে ট্র্যাডিশনাল ভারতীয় রমণীর পোশাকে দিয়া জ্বালিয়ে সিরিয়ালের ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছেন তিনি।

রেখার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য বলি দর্শকদের বছরের পর বছর মুগ্ধ করেছে। তাই নির্মাতারাও তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে ‘না’ করেননি। তার জন্য আলাদা বাজেট করে রেখেছেন। এছাড়া এই শোয়ের শুরুর সময়েও প্রোমোতে ছিলেন তিনি।

Share This:
You might also like